কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জণসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙলবার সকাল ১০টার দিকে এ দিবস উপলক্ষ্যে র্যালিটি উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলার গুরুত্ব পুর্ণ সড়ক প্রদিক্ষন করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিধু রঞ্জন চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস- চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ কামরুন্নেসা আক্তার ডালিয়া প্রমুখ।
এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সুর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবুল দেওয়ানজি,আর এইচ স্টেপ এনজিও’ র প্রতিনিধি সবুজ চাকমা, এফপিআই দেবব্রত চাকমা, এফপিআই পাইসানু মারমা। এ সময় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।






























