রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করনের আদেশ পূর্ণবহাল না হওয়ায় সোমবার (২৮ নভেম্বর) থেকে লাগাতার অবরোধের ডাক দিয়েছে বাঙ্গালহালিয়া কলেজ জাতীয় করণ পূর্ণবহাল আন্দোলন কমিটি। রোববার সন্ধ্যায় তিন নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওআন্দোলন কমিটির আহবায় ঞোমং মারমা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,বাঙ্গালহালীয়া কলেজটি গত ২৮ জুন প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়করণ তালিকায় অন্তর্ভূক্ত হয়েছিল। কিন্তু একটি কূচক্রি মহলের ষড়যন্ত্রে কলেজটি জাতীয় করণের তালিকা থেকে চলতি বছরের ১১ নভেম্বর বাতিল করা হয়েছে। তারই প্রেক্ষীতে এক সপ্তাহ ধরে দাবি আদায়ে বাঙ্গালহালিয়া এলাকার সুশীল সমাজের নেতৃত্বে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা দফায় দফায় আন্দোলন অব্যাহত রেখেছে।
তারা জানান, আমাদের দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে লাগাতার রাজস্থলীতে অবরোধ অব্যহত থাকবে।































