॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে ৫শতাধিক প্রতিবন্ধী ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন- হাজী ইউসুফ আলী কোম্পানির কনিষ্ট পুত্র, সাবেক ছাত্রনেতা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, রাঙামাটি বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি, বাংলাদেশ অভ্যান্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন এর চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় মঈন উদ্দীন সেলিম, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন ইমন, সদর থানা কৃষকলীগের সহ-সভাপতি প্রিয়তোষ দত্ত, লঞ্চ মালিক সমিতির সদস্য- নাজিম উদ্দিন ও মামুনুর রশিদ, লঞ্চ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বিশ্বজীৎ দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রিজার্ভমুখে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ১০হাজার টাকা সহযোগিতা করেছেন। মঈন উদ্দীন সেলিম।






























