৬ এপ্রিল ২০২৬- সোমবার, ঢাকা ব্যুরো অফিস
স্টাফ রিপোর্ট : বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া আগের সিদ্ধান্ত পরিবর্তন করে, সারা দেশে দোকানপাট ও শপিংমল এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনে ৫ এপ্রিল ২০২৬ থেকে এই নতুন সময়সূচী কার্যকর হয়েছে। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে। দেশের প্রদানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এ সিদ্ধান্তের প্রতি শ্রোদ্ধা রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি তাদের সদস্য এবং সাধারণ দোকান মালিকদের সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্দের বিশেষ অনুরোধ জানিয়েছেন।
গত কাল ৫ এপ্রিল ২০২৬ তারিখ, দুপুরে ঢাকার মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সমিতির নেতৃবৃন্দ এ অনুরোধ করেন।
সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন জানান, গত ২ এপ্রিল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।
প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এ সিদ্ধান্তটি দোকান মালিক সমিতির প্রতিনিধিদেরক সচিবালয় ডেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়ে দেন।
সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিনসহ প্রতিনিধি দলে আরো ছিলেন, মহাসচিব- মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি- এম এ হান্নান আজাদ, সহ-সভাপতি- রেজাউল ইসলাম মন্টু, সহ-সভাপতি- মোহাম্মদ আলী, সহ-সভাপতি- আবুল কাইয়ূম তালুকদার মনি। যুগ্ম মহাসচিব- মীর্জা শাহাদাত হোসেন, যুগ্ম মহাসচিব- ইন্তেসার আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব- হাফেজ হারুনার রশীদ চৌধুরী যুগ্ম মহাসচিব- মো. নজরুর ইসলাম। সাংগঠনিক সচিব- মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সচিব জাকির হোসেন ও সদস্য মিসেস লুৎফুন নাহার লাকী।
আপলোড- শামিমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান- দৈনিক রাঙামাটি



























