সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা বিষয়ে কর্মশালা

46

॥ স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম অঞ্চলের অন্যতম উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রত্যাশী’র উদ্যোগে ভুল তথ্য, বিভ্রান্তি, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন হয়রানি প্রতিরোধে দু’দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা সম্পন্ন হয়েছে।

১৪ ও ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের ১১জেলার সাংবাদিক, যুব কর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর মিলে ৩২জন অংশগ্রহণকারীদের নিয়ে চট্টগ্রাম শহরের হোটেল সৈকতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় “স্বাধীনতা” প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য প্রদানের মাধ্যমে এই কর্মশালা শুরু করেন প্ল্যান ইন্টারন্যাশনাল’র প্রোগ্রাম স্পেশালিষ্ট নাসরিন নাহার।

অধিবেশনসমূহ পরিচালনা করেন “স্বাধীনতা” প্রকল্পের ফোকাল ও প্রশিক্ষক মাখনুন সুলতানা, প্রশিক্ষক মো. নাফসিন মাবুদ ইফতি, মানুষের জন্যে ফাউন্ডেশন’র প্রোগ্রাম ম্যানেজার, মো. মনজুরুল ইসলাম, প্রোজেক্ট অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা ।

তাঁরা অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন এবং ডিজিটাল যুগে দায়িত্বশীল আচরণ ও নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।