॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের মডেল মসজিদ, মসজিদভিত্তিক শিশুশিক্ষার শিক্ষক, শিক্ষিকা এবং কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০নভেম্বর) রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কাপ্তাই বড়ইছড়ি অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশাসন-২ মো.আলমান হোসেন।
এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো.নুরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মো.আহসান ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই মডেল কেয়ারটেকার মাওলানা সোলায়মান, কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, আব্দুল ছালাম ও গণশিক্ষার শিক্ষক মো.কবির হোসেন।





























