১৩ এপ্রিল ২০২৬, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি
স্টাফ রিপোর্ট : বিউটিফুল বাংলাদেশ বিনির্মণের প্রত্যয় নিয়ে পর্যটনে নারী স্বাধীনতা : লোকজ সংস্কৃতির উৎসবমূখর পহেলা বৈশাখ- শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠারে আয়োজন করা হয়। অনারম্বর এ অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত, কিংবদন্তী সংগীত শিল্পী, নজরুল গবেষক-লেখক ফাতেমা তুজ জোহরাকে সংবর্ধনা এবং হিমালয় পর্বতশৃঙ্গ বিজয়ী দেশের প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদারকে ‘পর্যটনে নারী জাগরণের প্রতীক’ উপাধিতে ভূষিত কর হয়।

‘সুন্দরবন পর্যটন ক্লাব’ এর আয়োজনে ও দৈনিক রাঙামাটি পত্রিকার সহযোগিতায় গত ১১ এপ্রিল ২০২৬, শনিবার বিকাল ৫টায় ঢাকার বাংলামোটরের বিশ^সাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রস্তাবিত- ‘মঠবাড়িয়া পর্যটন কেন্দ্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান- ড. প্রিয়াঙ্কা গোপ। প্রধান আলোচক ছিলেন, সাস্ব্য ও সমাজসেবক, বরেণ্য কিডনি বিশেষজ্ঞ, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতল এর বিভাগীয় প্রধান- অধ্যাপক ডা. এম এ সামাদ। ‘ঢাকা বাসি’র মহানগর সভাপতি ও ফাতেমা ল’কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন, সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ), ঢাকা-এর ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি)- অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। শিক্ষাবীদ ও সাহিত্যিক, অধ্যাপক ড. নাঈমা খানম।

এছাড়া পর্যটনশিল্প উন্নয়ন, সমাজসেবা ও শিল্প-সংস্কৃতি চর্চায় অবদানের জন্য আরো ১৩জনকে ‘সুন্দরবন পর্যটন ক্লাব-অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তাদের মধ্যে ‘স্বাস্থ্য-সমাজসেবা এবং পরিবেশ-পর্যটনের ক্ষেত্রে’ আজীন কর্মের জন্য ‘ক্যাম্পস’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- বরেণ্য কিডনি বিশেষজ্ঞ, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতলের সাবেক বিভাগীয় প্রধান- অধ্যাপক ডা. এম এ সামাদ। সম্মান সূচক অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, শিক্ষা ও পরিবেশ উন্নয়নে গ্রন্থ লেখার ক্ষেত্রে- সোনারগাঁও ইউনিভার্সিটি (ঝট) এর ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি), অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য গবেষনার ক্ষেত্রে- শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক, অধ্যাপক-ফাতেমা খানম, কাব্য-ভ্রমণগদ্য রচনা ও চর্চার ক্ষেত্রে- শিক্ষাবিদ ও কবি-সাহিত্যিক, অধ্যাপক- ড. নাঈমা খানম, সাত্যি ও শিল্প-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে- কবি ও সাংস্কৃতিক কর্মী অধ্যাপক তানিয়া সুলতানা, (পর্যটনশিল্প উন্নয়নের পূর্বশর্ত) নিরাপদ সড়ক আন্দোলনে দায়িত্ব পালনের ক্ষেত্রে- নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাবেক মহাসচিব- এস এম আজাদ হোসাইন, শিক্ষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে- শিক্ষাবিদ ও সাহিত্যিক, আফজাল আবেদীন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাংবাদিকতার মাধ্যমে শিল্প-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দৈনিক অর্থনীর কাগজ’র সিনিয়র রিপোর্টার, গাজী তুষার আহমেদ, কাব্যসাহিত্যে লোকজ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে- হবিগঞ্জ-সিলেট এর সদয়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক- কবি মহিবুর রহমান চৌধুরী, মঞ্চনাটকে অভিনয় ও শিল্প-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ‘মৈত্রী শিশু দল’ এর সাধারণ সম্পাদক- সৈয়দা স্মৃতি হাসান, সমাজসেবার ক্ষেত্রে- কুমিল্লার হোমনা উপজেলার মো. আলা উদ্দিন খান।
অনুষ্ঠানে ঢাকার- মৈত্রী শিশু দল ও নির্ঝরিণী একাডেমির শিশুশিল্পীদের সংগীক, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
আপডেট- শামিমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি

























