॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শান্তনু কুমার দাশ। রোববার সকাল ১০ টায় তিনি বিদায়ী ইউএনও শেখ ছাদেক এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বিআরটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
নতুন কর্মস্থলে যোগদানে ইউএনও শান্তনু কুমার দাশকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাংবাদিক চাউচিং মারমা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ নির্বাহী অফিসের কর্মচারীবৃন্দ।





























