॥ স্টাফ রিপোর্টার ॥
বর্ণিল আয়োজনে রাঙামাটিতে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ হতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত ঘুরে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে আনন্দ শোভাযাত্রা করা হয়। পরে রাঙামাটি জেলা পরিষদ হলরুমে (৫মতলা) অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভা,প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমাকে(শুভ) ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় রাঙামাটির স্থানীয় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন ‘হিলর প্রোডাকশন’র সাংস্কৃতিক কর্মীরা।
অন্যদিকে একই সাথে রাঙামাটির সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের ইউটিউব চ্যানেল ৩০ হাজারের অধিক সাবস্ক্রাইব হওয়ায় এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,কেক কাটা, আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, পাহাড়ের প্রথম বেতার শিল্পী,সুরকার ও রাঙামাটি নিউজবাংলা ফোরামের উপদেষ্টা রনজিত দেওয়ান, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতির ও রাঙামাটি নিউজবাংলা ফোরামের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা,শুভেচ্ছা রাখেন দৈনিক বণিক বার্তার প্রতিনিধি প্রান্ত রনি, স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমা (শুভ)। এসময় আলোকচিত্রী তৌসিফ মান্নানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াকর্মী, হিলর প্রোডাকশনের সাধারণ সম্পাদক ইমন চাকমা,সাংগঠনিক সম্পাদক নিপায়ন চাকমা, কার্যকরী কমিটির সদস্য ঋতু চাকমা,কেয়া চাকমা,হিলর প্রোডাকশনের খাগড়াছড়ি জেলা সভাপতি খোকন বিকাশ ত্রিপুরাসহ অন্যান্য প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচাললা করেন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও কেয়া চাকমা। শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।





























