॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কাপ্তাই দপ্তরের আয়োজনের্ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিনের সঞ্চালনায় এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন এর সভাপতিত্বে দিবসটি কিন্নরী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। দিবসটিতে স্বাগত বক্তব্য রাখে কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.কবির হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন(ওসি),সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ ও কাপ্তাই ফায়ার সার্ভিস লিডার মো.নজরুল ইসলাম।সভাপতি নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন ও বক্তরা বলেন দূর্যোগ, বিপদ এলে মনবল শক্ত রাখতে হবে।এবং সকলে সচেতন হলে আমরা দূর্যোগ হতে রক্ষা পেতে পাড়ি।এসময় কাপ্তাই বিভিন্ন দপ্তর প্রধান,কাপ্তাই ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট টিম উপস্থিত ছিলেন।






























