জুরাছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ ও কৃষি সহায়তা কর্মসূচি

9

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের সার্বিক তত্ত্বাবধানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও কৃষি সহায়তা কর্মসূচি পালন করেছে ‎ জুরাছড়ি জোন।

‎রোববার বনযোগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান।

‎এসময় উপ-অধিনায়ক সহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম, স্থানীয় হেডম্যান করুণাময় চাকমা ও কারবারি তুষারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে স্থানীয় কৃষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মাঝে মোট ১হাজার ২৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

‎পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক ও জৈব সার এবং কীটনাশক বিতরণ করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত সকলকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।