॥ স্টাফ রিপোর্টার ॥
শত শত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
শুক্রবার (২৬শে মার্চ) বিকেলে ৫শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্লোগানের মধ্যদিয়ে পৌরসভা চত্বর হতে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা বাজার ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও রাঙামাটি জেলার সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবরা বক্তব্য রাখেন।






























