কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ অবমুক্ত

595

অর্ণব মল্লিক

কাপ্তাই উপজেলাধীন জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মঙ্গলবার সকালে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে বনবিভাগের সদস্যরা সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

এর পুর্বে গত সোমবার রাত ৮টার দিকে কাপ্তাই বনবিভাগের সদস্যরা খবর পেয়ে কাপ্তাই শিল্প এলাকার লোকালয় থেকে সাপটি উদ্ধার করে। অজগর সাপটির ওজন আনুমানিক ২০ থেকে ২২ কেজি হবে বলে জানা গেছে।

এদিকে এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ সহ ও উদ্ধারকৃত বিভিন্ন বণ্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।