রাঙামাটি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে রিজার্ভ বাজারের একটি হলরুমে আয়োজিত সভায় সভাপতি হাজী জানে আলমের সভাপতিত্বে ও অফিস সচিব বদিউল আলমের সঞ্চালনায় সদস্য শামসুল আলম, সিরাজদুল্লাহ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, মজিবুর রহমান ও আবুল বাশার বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমিতির সদস্যরা- ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি সহ হয়রানির বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এরমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে অবৈধভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং ফিক্স ডিপোজিট ভেঙ্গে ফেলা, অন্তবর্তী কালীন কমিটি নিজেরা নিয়োগ দিয়ে তা আবার সমবায় বরাবর বাতিলের আবেদন করা, অন্তবর্তীকালীন কমিটির বিরুদ্ধে বিগত ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী ও সহ-সভাপতি হোসেন রাঙামাটি কোতোয়ালি থানাতে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন বলে জানান বক্তারা।
সভায় সর্ব সম্মতিক্রমে বিগত ব্যবস্থাপনা কমিটির প্রতি অনাস্থা প্রকাশ ও বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় উপস্থিত মালিকদের মতামতের ভিত্তিতে হেলাল উদ্দিনকে সভাপতি, আবুল বশরকে সাধাণ সম্পাদক ও হাজী জানে আলমকে সাংগঠনিক সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।































