রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

33

 

॥ স্টাফ রিপোর্টার ্॥

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। সেবা সপ্তাহ  ঘিরে আলোচনা সভা, শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটির জেলাপ্রশাসক মিজ নাজমা আশরাফী। উদ্বোধন শেষে জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এবং রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মেলায় রাঙামাটি জেলা প্রশাসনের ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের প্রায় ২০টি স্টল বসানো হয়েছে। রাঙ্গামাটির সাধারণ মানুষ এই মেলায় এসে কোনো ভোগান্তি ছাড়াই খাজনা পরিশোধ এবং বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। মেলা উপলক্ষে এক ছাদের নিচে সব ধরনের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা প্রত্যাশীরা।