নীতি বিরোধি একতরফা সংবাদের প্রতিবাদ

22

:সংবাদ বিজ্ঞপ্তি :

সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য না নিয়েই একতরফাভাবে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী সংবাদ প্রকাশ করায় এহেন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সংবাদে সংক্ষুব্ধ একজন ভূক্তভূগী উদ্যোক্তা।  গত ৯ ফেব্রুয়ারি দৈনিক সরেজমিন পত্রিকায় “হাজী আলাউদ্দিন ভূঁইয়া—কৃষি জ্ঞানহীন এক ভেজাল পণ্য নির্মাতার উত্থান”  শিরোনামে সংবাদটি প্ররচার করা হয়।

হাজী আলাউদ্দিন ভূঁইয়া গণমাধ্যমে প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উল্লেখিত শিরোনামে সংবাদটি পরিবেশনের আগে কোনো নিরপেক্ষ তদন্ত, সরকারি দপ্তরের যাচাই কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ না করেই হাজী আলাউদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ভেজাল সার ও কৃষিপণ্য উৎপাদনের মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

একজন ব্যক্তির সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার আগে সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও দায়িত্বশীলতা অনুসরণ করা একান্ত জরুরি ছিল, যা উক্ত প্রতিবেদনে পরিলক্ষিত হয়নি।

সংবাদে হাজী আলাউদ্দিন ভূঁইয়াকে ‘কৃষি জ্ঞানহীন’ এবং ‘ভেজাল পণ্য নির্মাতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, অথচ এ সংক্রান্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন, বিএসটিআই বা কৃষি অধিদপ্তরের অনুমোদিত নথি কিংবা আদালতের রায় উল্লেখ করা হয়নি। এটি স্পষ্টতই একপাক্ষিক ও অনুমাননির্ভর প্রতিবেদন, যা হলুদ সাংবাদিকতার শামিল।

আমরা মনে করি, দৈনিক সরেজমিনে প্রকাশিত এই সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং একজন উদ্যোক্তা ও  নাগরিককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়; বরং সত্য, ন্যায় ও ভারসাম্য রক্ষা করাই সাংবাদিকতার মূল নীতি। তাই আমরা সংবাদটি তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাচ্ছি।