রাঙামাটির নানিয়ারচরে দুস্থ অসহায় রোগীদের চিকিৎসায় ফ্রি ম্যাডিকেল ক্যাম্পেইন 

16
|| মাহাদী বিন সুলতান ||
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি মারকাজুল মা’আরিফ বায়েজীদ (রহমাতুল্লাহি আলাইহি) মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দুস্থ অসহায় রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ম্যাডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ৩শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, ঘরের কাছেই ডাক্তার এবং ওষুধ পাওয়ায় আমরা অনেক খুশি। প্রত্যন্ত এই এলাকায় ভালো চিকিৎসা সেবা না থাকায় প্রায়শই বিপাকে পড়তে হয়। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সুচিকিৎসায় পরামর্শ প্রদান করেছেন চিকিৎসারা যা অত্যন্ত ছিলো গুরুত্বপূর্ণ বলেও জানান সুবিধভোগীরা।

এবিষয়ে আয়োজক শিক্ষকরা জানান, মাদ্রাসা শিক্ষা ও দ্বীনি দাওয়াতের মাধ্যমে আমরা পরকালের মুক্তি শিক্ষার দিয়ে থাকি। পাশাপাশি শারীরিক চিকিৎসার জন্য এই এলাকার অসহায় ও গরিব মানুষের কথা ভেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা নিয়েছি। আমাদের সামর্থ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা আগামীতে আরো ব্যপক পরিসরে এধরনের আয়োজন করতে চাই বলেও জানানো হয়।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোহাম্মদ শোয়াইব, সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন আব্দুল্লাহ, শিক্ষা পরিচালক মুফতি মাওলানা সালাউদ্দিন, মেডিসিন ও হেপাটোলোজিষ্ট ডা. ফরহাদ আবেদীন, ম্যাক্সিলোফেসিয়াল বিশেষজ্ঞ ডা. আয়াজ ও পেইন স্পেশালিষ্ট ডা. রাশেদুজ্জামান সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।