॥ কাপ্তাই প্রতিনিধি ॥
আইডিএফ ওয়াগ্গা প্রবীণ কর্মসূচি’র আওতায় “ডিজিটাল সমতা, সকল বয়সের প্রাপ্যতা” এই শ্লোগানে যথাযথ মর্যাদায় কাপ্তাইয়ে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস’২১ উদযাপন করা হয়েছে। এছাড়া প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালী আলোচনা সভা এবং ১০০ জন প্রবীণ ব্যক্তির মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তঞ্চঙ্গ্যা। এতে কাপ্তাইয়ের বিভিন্ন গ্রামের প্রবীণ কারবারি ছাড়াও বড়ইছড়ি শাখা ব্যবস্থাপক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবীণ দিবসের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাপ্তাইয়ের ওয়াগ্গা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. নুরুল আলম।





























