১০ এপ্রিল ২০২৬, ঢাকা ব্যুরো অফিস- দৈনিক রাঙামাটি।
নিজস্ব প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত, কিংবদন্তী তুল্য সংগীত শিল্পী, নজরুল গবেষক-লেখক ফাতেমা তুজ জোহরার সংবর্ধনা এবং হিমালয় পর্বতশৃঙ্গ বিজয়ী দেশের প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদারকে ‘পর্যটনে নারী শক্তির প্রতীক’ উপাধিতে ভূষিত করে- পর্যটনে নারী স্বাধীনতা : লোকজ সংস্কৃতির উৎসবমূখর পহেলা বৈশাখ- শীর্ষক আলোচনা সভা, সমবেত সংগীত ও কবিতার আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আগামী কাল ১১ এপ্রিল ২০২৬, বিকাল ৪টয় ঢাকার বাংলামোটরের বিশ^সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ আসর বসবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের আরো ১৩জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিউটিফুল বাংলাদেশ বিনির্মানে সুন্দরবন দেখার নতুন পথ তৈরিতে প্রস্তাবিত- ‘মঠবাড়িয়া পর্যটন কেন্দ্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সুন্দরবন পর্যটন ক্লাব’ নামক একটি প্রতিষ্ঠান এ আয়োজনটি করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান- ড. প্রিয়াঙ্কা গোপ। প্রধান আলোচক থাকবেন- সাস্ব্যসেবা ও সমাজসেবক, বরেণ্য কিডনি বিশেষজ্ঞ, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতল, ঢাকা-এর বিভাগীয় প্রধান- অধ্যাপক ডা. এম এ সামাদ। অতিথি ও আলোচক থাকবেন, সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ), ঢাকা-এর ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি)- অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। শিক্ষাবীদ ও সাহিত্যিক, অধ্যাপক ড. নাঈমা খানম, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চলচ্চিত্র অভিনেত্রী ও রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, ঢাকা বাসি’র মহানগর সভাপতি ও ফাতেমা ল’কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু, স্বাগত বক্তব্য রাখনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সদস্য, ‘সুন্দরবন পর্যটন ক্লাব’ এর বোট প্রকল্পের পরিচালনা পর্ষদের সভাপতি তৈয়বের রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, দৈনিক রাঙামাটি পত্রিকার প্রকাশক- মো. জাহাঙ্গীর কামাল।
আপলোড- শামিমুল আহসান
ঢাকা ব্যুরো প্রান- দৈনিক রাঙামাটি





























