রাঙামাটির ৫০জন সেরা করদাতাকে সম্মাননা দিলো পৌরসভা

13

|| নিজস্ব প্রতিবেদক ||

সময়মতো পৌরকর পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে রাঙামাটির ৫০ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে পৌরসভা। সোমবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৫০ জন সেরা করদাতার হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পৌর প্রশাসক মোবারক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার যুহাদ বিন খলিল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, দুপ্রকের সভাপতি ওমর ফারুক ও সুজনের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় পৌর প্রশাসক বলেন, নাগরিকদের কাছ থেকে আদায় করা কর’ই পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি। যারা নিয়মিত ও সময়মতো পৌরকর পরিশোধ করছেন, তারা শুধু নাগরিক দায়িত্বই পালন করছেন না, পৌরসভার উন্নয়নেও সরাসরি অবদান রাখছেন। আজকের এই সম্মাননা অন্য করদাতাদেরও সময়মতো কর পরিশোধে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।